জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে এবং সোমবার (২৮ জুলাই) এর মধ্যেই এটি সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ১৯তম দিনের বৈঠকে এ ঘোষণা দেন তিনি। আলী রীয়াজ বলেন, এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা হবে না; তবে মৌলিক বিষয়ে আপত্তি উঠলে তা বিবেচনায় নেওয়া হবে। চলতি জুলাই মাসের মধ্যেই আলোচনা শেষ করে একটি চূড়ান্ত সনদ গঠনের লক্ষ্য রয়েছে। সনদে সংস্কার, প্রক্রিয়া, পটভূমি ও অঙ্গীকারের বিষয়গুলো থাকবে। ইতিমধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা চলছে এবং ৩টি বিষয়ে আলোচনা বাকি রয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
