আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় ধরনের রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক প্রজ্ঞাপনে একসঙ্গে ৭১ জন কর্মকর্তা বদলির ঘোষণা দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে কর্মরত। বদলিকৃতদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে, অন্যথায় ৪ আগস্ট থেকে তাদের অবমুক্ত ধরা হবে। পাশাপাশি ইসি সচিবালয়ে ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গুরুত্বপূর্ণ দুটি পদেও রদবদল আনা হয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে, এমন আশঙ্কায় এই প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু করেছে কমিশন।
সূত্র : ঢাকা ট্রিবিউন
