Falcon Feed

১ বছরে ১৭ দেশে আবেদন, ৭ বার ভিসা রিজেক্ট; আগেও যেসব দেশ ভিসা দিত, সেখানেও ফির নাদির

১ বছরে ১৭ দেশে আবেদন, ৭ বার ভিসা রিজেক্ট; আগেও যেসব দেশ ভিসা দিত, সেখানেও ফির নাদির

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাদির নিবরাস প্রকাশ করেছেন তার ভিসা-সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতা। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, গত এক বছরে ১৭টি দেশে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, এর মধ্যে ৭টি দেশ তার ভিসা প্রত্যাখ্যান করে। আশ্চর্যের বিষয়, পূর্বে যারা তাকে ভিসা দিয়েছিল, এমন ৩টি দেশ এবার রিজেক্ট করে। তিনি বলেন, এতে প্রমাণ হয় বাংলাদেশি পাসপোর্টের অবস্থান দিন দিন খারাপ হচ্ছে। ভিডিওতে তিনি বিভিন্ন দেশের ই-ভিসা প্রক্রিয়া, খরচ ও বাংলাদেশিদের প্রতি বৈরি মনোভাব নিয়েও আলোচনা করেন। ইন্দোনেশিয়া, বাহারাইন, কাতারসহ বেশ কিছু দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles