উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড হয় ৫২.২০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। হাতীবান্ধা উপজেলায় একটি পুরনো বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে তিস্তাপাড়ের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়েছে। ফসলের মাঠ, রাস্তাঘাট ও মাছের ঘের ডুবে গেছে। যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, চলছে নৌকায় চলাফেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
