Falcon Feed

ফেসবুক লাইভে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী নেত্রী ফাতেমা খানম লিজা

ফেসবুক লাইভে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী নেত্রী ফাতেমা খানম লিজা

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা একটি আবেগঘন ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে প্রচারিত ভিডিও বার্তায় তিনি নারীনেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও কুৎসা রটানোর অভিযোগ তুলে বলেন, “আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়।”লাইভে লিজা জানান, চট্টগ্রামে নারীদের রাজনীতি করা দিন দিন কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, “চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল, আজ তারা নেই। কারণ, তাদের নিয়ে নোংরামি করা হয়, ব্যক্তিগত আক্রমণ করা হয়, যা খুবই অপমানজনক।” তিনি কষ্টের সাথে বলেন, “এসব আমাদের নিজেদের লোকই করে। বড় ভাইয়েরা এসব বন্ধ করুন।”নিজের বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন, কিছু লোকের স্বার্থে আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলনের সামনে থাকা অনেকেই আজ নিখোঁজ রাজনৈতিক অঙ্গনে। তিনি অভিযোগ করেন, কিছু নেতা কেন্দ্রীয় পর্যায়ের সঙ্গে আঁতাত করে বারবার কোরাম গঠন করেছেন, যার দায় তাদেরই নিতে হবে।এই ভিডিও বার্তায় লিজা ছিলেন সরল, সাহসী এবং স্পষ্টভাষী। বারবার তিনি নারীদের প্রতি রাজনীতির অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বলেন, “নারীরা রাজনীতি করতে চায়, কিন্তু পরিবেশ নেই।” তিনি এই অপমানজনক পরিস্থিতির বিরুদ্ধে মুখ খুলে অবশেষে নিজেই রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।লাইভ প্রচারের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই লিজার সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি নারী রাজনীতিকদের প্রতি সমাজের এক নির্মম চিত্র। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন, এটিকে ‘অতি আবেগী’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন।এই ঘটনা রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সূত্র : আমার দেশ

Related Articles