Falcon Feed

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভ্রমণ ভিসা ফি বাড়ছে ১ সেপ্টেম্বর থেকে

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভ্রমণ ভিসা ফি বাড়ছে ১ সেপ্টেম্বর থেকে

থাইল্যান্ড সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ঢাকায় অবস্থিত রয়েল থাই অ্যাম্বেসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়নের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসা ফি পরিশোধ করবেন, তারা পূর্বের হার অনুযায়ীই আবেদন করতে পারবেন। এরপর থেকে সকল আবেদনকারীকেই নতুন ফি কাঠামো অনুসরণ করতে হবে।নতুন ফি তালিকা অনুযায়ী:সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকাডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা: ৭,২০০ টাকাট্যুরিস্ট ভিসা (একবার প্রবেশ): ৪,৫০০ টাকামাল্টিপল ট্যুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকাএক বছরের নন-ইমিগ্রান্ট ভিসা: ২২,৫০০ টাকাএছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড, এবং লং টার্ম রেসিডেন্ট ভিসা সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা ফিও পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬,৮০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হবে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর মাধ্যমে ভিসা ফি পরিশোধ করতে পারবেন।থাই দূতাবাস সতর্ক করে বলেছে, ভিসা ফি নির্ধারিত পরিমাণে ও একবারেই পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়, এবং জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য নয়।দূতাবাস আরও জানায়, ভবিষ্যতে অন্য সেবার ফি কাঠামোও পরিবর্তন করা হতে পারে, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles