Falcon Feed

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়া অনেকেরই স্বপ্ন। অনেক সময় ভিনদেশি জীবনসঙ্গীকে বিয়ে করেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়। তবে সব দেশে এ সুযোগ নেই। নির্দিষ্ট কয়েকটি দেশ নাগরিকত্বের প্রক্রিয়ায় বৈধ দাম্পত্য সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে।তুরস্কে নাগরিকত্বের নিয়ম তুলনামূলক সহজ। দেশটির নাগরিককে বিয়ে করার পর ৩ বছর একসঙ্গে থাকলে নাগরিকত্ব পাওয়া যায়। তুরস্কের পাসপোর্টধারীরা ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা পান।সুইজারল্যান্ডে নাগরিকত্বের জন্য শর্ত কিছুটা কড়াকড়ি। সুইস নাগরিককে বিয়ে করে ৩ বছর একসঙ্গে থাকার পর পাঁচ বছর বসবাস করতে হয়। আবেদনকারীর ভাষা, সংস্কৃতি জ্ঞান ও অপরাধমুক্ত থাকার প্রমাণ থাকা জরুরি।সার্বিয়ায় নাগরিকত্ব পেতে হলে দেশটির নাগরিককে বিয়ে করে ৩ বছর বৈধভাবে সংসার করতে হয় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হয়। এতে অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ সহজ হয়ে যায়।ইতালিতে নাগরিকত্বের জন্য বিয়ের পর ২ বছর বসবাস আবশ্যক। তবে ইতালির বাইরে থাকলে ৩ বছর পর আবেদন করা যায়। সন্তান থাকলে সময় অর্ধেক হয়ে যায়।পোল্যান্ডের নাগরিককে বিয়ে করার পর ৩ বছর অতিক্রম ও ২ বছর টানা বসবাসের শর্ত রয়েছে। পাশাপাশি দেশটির ভাষা জানার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।স্পেনের নিয়ম তুলনামূলক সহজ— মাত্র ১ বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। এ সুবিধার সঙ্গে স্পেন লাতিন আমেরিকার একাধিক দেশের দ্বৈত নাগরিকত্বের সুযোগও দেয়।ফ্রান্সে নাগরিকত্ব পেতে হলে বিয়ের পর অন্তত ৪ বছর একসঙ্গে বসবাস করতে হয়। তবে ফ্রান্সের বাইরে বিয়ে করলে সময় আরও বাড়তে পারে।ব্রাজিলে শর্ত আরও সহজ। বিয়ের পর মাত্র ১ বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্ব পাওয়া যায় এবং এজন্য নিজের জন্মভূমির নাগরিকত্ব ত্যাগ করতে হয় না।এ ছাড়া পর্তুগাল, আর্জেন্টিনা, মেক্সিকো ও কেপ ভার্ডেও প্রায় একই ধরনের প্রক্রিয়ায় বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব।

সূত্র : আরটিভি

Related Articles