Falcon Feed

লর্ডসে ব্রিটজকের রেকর্ডে সিরিজ জয়ের আনন্দে প্রোটিয়া শিবির

লর্ডসে ব্রিটজকের রেকর্ডে সিরিজ জয়ের আনন্দে প্রোটিয়া শিবির

লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ম্যাথু ব্রিটজকে গড়লেন এক অনন্য রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা পাঁচ ইনিংসে ফিফটি বা তার বেশি রান দিয়ে ক্যারিয়ার শুরু করার কীর্তি গড়লেন তিনি। তার এই রেকর্ডের দিনে দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা।টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা করেন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। তবে ওপেনিং জুটি ভাঙে ৭৩ রানে। অধিনায়ক তেম্বা বাভুমা দ্রুত বিদায় নিলে দল কিছুটা চাপে পড়ে। সেখান থেকে ব্রিটজকে ও ত্রিস্টান স্টাবস গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ১০১ বলে গড়া তাদের শতরানের পার্টনারশিপ দলকে এগিয়ে নিয়ে যায় শক্ত অবস্থানে। শেষ পর্যন্ত এই জুটি থামে ১৪৭ রানে। ব্রিটজকে খেলেন ৭৭ বলে ঝকঝকে ৮৫ রানের ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। স্টাবস যোগ করেন মূল্যবান ৫৮ রান। এরপর ডেওয়াল্ড ব্রেভিসের ২০ বলে বিস্ফোরক ৪২ রান ইনিংসটিকে বড় স্কোরে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৩০ রান।জবাবে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে জো রুট ও জস বাটলার সমান ৬১ রানের ইনিংসে দলকে লড়াইয়ে রাখেন। জ্যাকব বেথেলও করেন ৫৮ রান। শেষদিকে জোফরা আর্চার অপরাজিত থেকে চেষ্টা করলেও জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান, কিন্তু আর্চারের দুটি চার যথেষ্ট হয়নি। দল থেমে যায় ৯ উইকেটে ৩২৫ রানে।পুরো ম্যাচে দুই দলের সম্মিলিত রান হয় ৬৫৫, যা লর্ডসে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে নান্দ্রে বার্গার নেন ৩ উইকেট, আর ম্যাচের সেরা হন ব্রিটজকে তার ঐতিহাসিক ইনিংসের জন্য। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার শিকার করেন ৪ উইকেট।এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা কেবল সিরিজই জেতেনি, বরং বিশ্বকাপে সামনে রেখে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles