Falcon Feed

ব্রিটিশ পার্লামেন্টে কান্নায় ভেঙে পড়লেন আপসানা বেগম, সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে কান্নায় ভেঙে পড়লেন আপসানা বেগম, সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) আপসানা বেগম সম্প্রতি হাউস অফ কমন্সে এক আবেগঘন বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সাবেক স্বামী এহতেশামুল হকের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ আনেন। পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় নিয়োগকর্তা ও রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।২০২৪ সালে লেবার পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর আপসানা বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এহতেশামুল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে “হয়রানিমূলক অভিযান” চালিয়ে যাচ্ছেন। একই নির্বাচনী এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিও সেই প্রচারণারই অংশ ছিল বলে দাবি করেন তিনি। তার ভাষায়, “আমাকে অন্যায়ভাবে অপসারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল লোক, আর এর সঙ্গে জড়িত আমার সাবেক স্বামী।”এহতেশামুল অবশ্য এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আপসানার প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং সাবেক স্ত্রী হিসেবে তিনি তাকে সম্মান করেন। তবে একই আসনে প্রার্থী হওয়া আইনের পরিপন্থী নয় বলেও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের জুলাই নির্বাচনে আপসানা ১৮,৫৩৫ ভোটে জয়ী হন, যেখানে এহতেশামুল পান ৪,৫৫৪ ভোট। এ প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক আলোচনার জন্ম দেয়।এমপি হওয়ার আগে থেকেই আপসানার ব্যক্তিগত জীবন নানা বিতর্কে আলোচিত ছিল। ২০১৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মাত্র দুবছর পরই বিচ্ছেদ ঘটে। তাদের পারিবারিক দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। ২০২০ সালে আপসানা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, তিনি আর্থিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে নিয়ন্ত্রণের চেষ্টাও করা হয়েছে। একই বছরে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হলেও ২০২১ সালে আদালত তাকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়। আপসানার দাবি, এসব অভিযোগও ছিল এহতেশামুলের বিদ্বেষমূলক প্রচারণার অংশ।বর্তমানে আপসানার লেবার পার্টিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও তিনি জেরেমি করবিনের নতুন দলে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। অন্যদিকে, এহতেশামুল যোগ দিয়েছেন বাংলাদেশে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টিতে

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles