Falcon Feed

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ভোট ১২ অক্টোবর

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ভোট ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ উপলক্ষে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংসদের পদের মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি ও যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।এদিকে, আজ প্রকাশিত হয়েছে চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। পাশাপাশি চাকসুর গঠনতন্ত্রে কিছু সংশোধন এনে নতুন ৫টি পদ যোগ করা হয়েছে। তবে মোট পদসংখ্যা অপরিবর্তিত থাকছে ২৮টি।নির্বাচন ঘিরে ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ছাত্ররাজনীতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১২ অক্টোবর বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। অনেকের আশা, নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নেতৃত্ব তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সূত্র : যমুনা টিভি

Related Articles