গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করে। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নিষেধাজ্ঞা ও জুলাই গণহত্যার বিচার দাবি করা হয়। কাশেমের জানাজায় আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ২৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, ১২৯ জন গ্রেপ্তার হয়েছে। কাশেমের পরিবার জানায়, তার বাবা-মা আগেই মারা গেছেন, বড় ভাই ৫ আগস্ট আত্মহত্যা করেন। মৃত্যুর আগে কাশেম বলেছিলেন, “আমাকে নিয়া যাও, এখানে ভালো লাগছে না।”
——–
সূত্র : কালের কন্ঠ
——–
