হজযাত্রীদের সেবা সহজ করতে ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন, সে লক্ষ্যেই অ্যাপটি তৈরি হয়েছে। অ্যাপটিতে স্বাস্থ্যসেবা, দিকনির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যা হজ পালনে সহায়ক হবে। ভবিষ্যতে হজ পরিকল্পনার শুরু থেকেই এই অ্যাপ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ এবং পিছিয়ে থাকা দেশগুলোকে এই অ্যাপের কারিগরি সহায়তা বিনামূল্যে দেওয়ার কথাও জানান তিনি। এছাড়াও ‘হজ প্রি-পেইড কার্ড’ ও ‘রোমিং প্যাকেজ’ চালু করা হয়েছে, যা হজযাত্রীদের আর্থিক লেনদেন ও যোগাযোগ আরও সহজ করবে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
