Falcon Feed

ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ, অনুমোদিত মডেল চলবে শুধু অলিগলিতে: ডিএনসিসি প্রশাসক

ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ, অনুমোদিত মডেল চলবে শুধু অলিগলিতে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ঢাকার প্রধান সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। তবে শহরের অলিগলি ও পাড়া-মহল্লায় অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা চলবে। যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আনতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। বুয়েট উদ্ভাবিত নিরাপদ ও মানসম্মত নতুন মডেলের রিকশা পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানোর প্রস্তাবও সভায় গৃহীত হয়েছে। পুরনো নকশার রিকশা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles