আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাঙালির চিন্তাজগতে তাঁর অবদান অসামান্য। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নিয়ে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। তাঁর লেখা “আমার সোনার বাংলা” আজ বাংলাদেশের জাতীয় সংগীত। কৃষি, শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর কার্যক্রমও অনন্য। এবার জন্মবার্ষিকীর মূল আয়োজন কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী। এছাড়া দেশব্যাপী আলোচনা, রবীন্দ্রমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ঢাকায় শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমিতে রয়েছে বিশেষ আয়োজন। লালমাটিয়ায় ২৫ জন শিল্পীর অংশগ্রহণে শুরু হচ্ছে চিত্রপ্রদর্শনী। প্রতিপাদ্য— “রবীন্দ্রনাথ ও বাংলাদেশ”।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
