সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। বিভিন্ন সূত্র জানায়, তিনি ৭ মে রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন শেষ করে দেশত্যাগ করেন। এই ঘটনার প্রেক্ষাপটে আলোচনায় এসেছে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রসঙ্গ, যা ১৪ জানুয়ারি কিশোরগঞ্জে দায়ের হয়। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুলসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামও রয়েছে। এর আগে ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা কেউ আত্মগোপনে, কেউ গ্রেপ্তার, কেউ বা দেশ ত্যাগ করেছেন।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
