জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্দেশনা দিয়েছেন, ঢাকার শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়েতে যেন ‘ব্লকেড’ না দেওয়া হয়। তিনি বলেছেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত ও সমাবেশ করতে হবে, কিন্তু হাইওয়ে ব্লক করা যাবে না। শুক্রবার রাতে তিনি ৩ দফা দাবি তুলে ধরে নতুন কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচার যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি। আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত এবং সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
——–
——–
