Falcon Feed

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতের এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সোমবার জারি হবে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের চাপ এবং জুলাই আন্দোলনের সমর্থনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম রক্ষার স্বার্থে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়া।

——–

সূত্র : আমার দেশ

——–

Related Articles