Falcon Feed

মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান: বিশ্ব মা দিবসে তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের সব মাকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বাণীতে তিনি মায়ের অবদানের কথা তুলে ধরে বলেন, মা পরিবারে এক বিস্ময়কর প্রতিষ্ঠান। সন্তানের মানসিক ও নৈতিক গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। তিনি মাকে শুধু ভালোবাসার নয়, বরং মানবিকতার ভিত্তি বলে অভিহিত করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নারী শিক্ষায় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে গভীর শ্রদ্ধা জানান। তারেক রহমান প্রত্যাশা করেন, সব মা যেন সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন।

——–

সূত্র :আমার দেশ

——–

Related Articles