Falcon Feed

বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে আত্মপ্রকাশ করছে ‘জাতীয় যুবশক্তি’

বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে আত্মপ্রকাশ করছে ‘জাতীয় যুবশক্তি’

‘জাতীয় যুবশক্তি’ নামে নতুন একটি যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৬ মে) গুলিস্তানে শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে এক কর্মসূচির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হবে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তরুণদের সংগঠিত করতেই এই উদ্যোগ। তিনি বলেন, দেশের ৪০% জনগণ তরুণ—তাদের শক্তি কাজে লাগাতে হবে। জাতীয় যুবশক্তির মূল ফোকাস থাকবে বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। নারী, সংখ্যালঘু ও প্রান্তিক তরুণদের অংশগ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা লেজুড়বৃত্তির বা সহিংস রাজনীতি চাই না—জাতীয় যুবশক্তি হবে ইতিবাচক পরিবর্তনের বাহক।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles