Falcon Feed

তেজগাঁওয়ে বস্তায় মিলল শিশুর মরদেহ, শরীরে গরম পানি ও আঘাতের চিহ্ন

তেজগাঁওয়ে বস্তায় মিলল শিশুর মরদেহ, শরীরে গরম পানি ও আঘাতের চিহ্ন

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ থেকে পাঁচ বছর বয়সী শিশু রোজা মনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়। নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে এবং সাত ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। সে সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল, পরিবার তাকে খুঁজতে মাইকিংও করেছিল।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles