Falcon Feed

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নুসরাত ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে আদালতে নেয়া হয়। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। ভুক্তভোগী এনামুল হক গত এপ্রিল মাসে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে ভাটারা থানায় মামলাটি রুজু করা হয়। ঘটনাটি বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

——–

সূত্র : আমার দেশ

——–

Related Articles