নামাজের শিক্ষাকে ভিত্তি করে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং জীবনের সকল ক্ষেত্রে তা অনুসরণ করাই মুসলমানদের জন্য বাধ্যতামূলক। তিনি সতর্ক করেন, ইসলামী বিধান উপেক্ষা করলে দুনিয়া ও আখিরাতে বিপর্যয় অনিবার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, যারা ইসলামের আলোকে সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
——–
সূত্র : আমার দেশ
——–
