বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট দিবস’ ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সব মোবাইল অপারেটরকে গ্রাহকদের ১ জিবি করে ইন্টারনেট ডেটা বিনামূল্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ডেটা ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য হবে। মঙ্গলবার BTRC-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে গৃহীত হয়।এই উদ্যোগের উদ্দেশ্য হলো—জনগণের ডিজিটাল অধিকার নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্বকে তুলে ধরা। গ্রাহকদের অগ্রিম এসএমএস পাঠিয়ে জানাতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসএমএসে বলা থাকবে, “ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না।”
সূত্র : ঢাকা ট্রিবিউন
