Falcon Feed

গুজরাটে সেতু ধসে প্রাণহানিতে ভারতের প্রতি প্রধান উপদেষ্টার শোক

গুজরাটে সেতু ধসে প্রাণহানিতে ভারতের প্রতি প্রধান উপদেষ্টার শোক

ভারতের গুজরাটে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার এক শোকবার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, “গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।”বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি ভারতের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ইউনূস বলেন, “আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে, যারা আপনজন হারিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles