ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। সোমবার (১৪ জুলাই) ভোরে জগন্নাথ হল চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণ আগে সঞ্জয় ফেসবুকে একটি আবেগঘন পোস্টে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। যদিও এটি আত্মহত্যা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। হলের সিসিটিভি ফুটেজে তাকে ভবন থেকে পড়ে যেতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
