Falcon Feed

আবাসিক হোটেলে শিশুর মরদেহ উদ্ধার, ঘাড় মটকে ও শ্বাসরোধে হত্যা সন্দেহ

আবাসিক হোটেলে শিশুর মরদেহ উদ্ধার, ঘাড় মটকে ও শ্বাসরোধে হত্যা সন্দেহ

রাজধানীর সায়েদাবাদের একটি আবাসিক হোটেল থেকে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ঘাড় মটকে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের চোখ ও পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আল-আমিন নামের এক ব্যক্তি ১২ জুলাই শিশুটিকে নিয়ে আনোয়ারা হোটেলের একটি কক্ষে ওঠেন। ১৩ জুলাই বিকেলে তিনি হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি। ১৪ জুলাই দুপুরে হোটেল কর্তৃপক্ষ রুম খুলে মরদেহ দেখতে পায়। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহটি ঢামেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আল-আমিন পলাতক, তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles