Falcon Feed

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহাবুল রংপুরের পীরগাছা উপজেলার সোনাইঘাট ননসা গ্রামের বাসিন্দা। নিহতের ভাই জানান, রংপুর যাওয়ার পথে ট্রাকটি গুলিস্তানে হঠাৎ বন্ধ হয়ে যায়। শাহাবুল যখন পেছনে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles