Falcon Feed

গোপালগঞ্জে কারফিউ জারি, জনচলাচলে কড়াকড়ি

গোপালগঞ্জে কারফিউ জারি, জনচলাচলে কড়াকড়ি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। এর আগে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং ও জেলা প্রশাসনের তথ্যমতে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সাধারণ জনগণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles