Netflix দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে, যেখানে কোম্পানির নিট মুনাফা ৪৫% বেড়ে দাঁড়িয়েছে ৩.১ বিলিয়ন ডলারে। মোট আয় ছিল ১১.১ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এই সফলতার পেছনে রয়েছে সাবস্ক্রিপশন ফি বাড়ানো এবং বিজ্ঞাপন-নির্ভর পরিকল্পনার প্রসার। ‘Squid Game’ সিজন ৩ (১২২ মিলিয়ন ভিউ), ‘Ginny & Georgia’ ও ‘KPop Demon Hunters’ ছিল দর্শকদের কাছে জনপ্রিয়। Netflix এখন কনটেন্ট বৈচিত্র্যে এগিয়ে যাচ্ছে—”Wednesday” ও “Stranger Things”-এর নতুন সিজনসহ লাইভ কনটেন্ট যেমন বক্সিং ও NFL গেমও চালু করবে। ২০২৫ সালে বিজ্ঞাপন আয়ের দ্বিগুণ লক্ষ্যমাত্রা ও ২০৩০ সালের মধ্যে $৯ বিলিয়ন আয় করার পরিকল্পনা রয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
