Falcon Feed

শুটিং সেটে আহত শাহরুখ খান, ‘কিং’ সিনেমার শুটিং বন্ধ

শুটিং সেটে আহত শাহরুখ খান, ‘কিং’ সিনেমার শুটিং বন্ধ

বলিউডের কিং শাহরুখ খান তার মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে পেশিতে আঘাত পেয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে স্টান্ট করতে গিয়ে আহত হন তিনি। যদিও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে, তবে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন এবং অস্ত্রোপচারও করা হয়েছে। ডাক্তাররা তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই সিনেমার শুটিং আপাতত স্থগিত করা হয়েছে, পরবর্তী শিডিউল শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ ডনের চরিত্রে ও সুহানা শিষ্যর ভূমিকায় অভিনয় করছেন। ছবির বড় অংশের শুটিং হবে ইউরোপে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles