Falcon Feed

সত্য উন্মোচনের জেরেই হামলা: চট্টগ্রামে এনসিপি’র হুঁশিয়ারি বার্তা

সত্য উন্মোচনের জেরেই হামলা: চট্টগ্রামে এনসিপি’র হুঁশিয়ারি বার্তা

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কক্সবাজারে নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য প্রকাশ করায় তাদের ওপর হামলা হয়েছে। বাঁশখালীতে ব্যানারে আগুন, নেতাকর্মীদের উপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাধা দিলে লড়াই হবেই।” চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব ও অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গঠনের ডাক দেন তিনি। সমাবেশে এনসিপির অন্যান্য নেতারাও নাগরিক অধিকার, ধর্মীয় নিপীড়ন ও বিভাজনের বিরুদ্ধে সোচ্চার হন। তারা বলেন, তরুণ প্রজন্মকে আর দমন করা যাবে না। চট্টগ্রামকে শক্তিশালী করেই সমুদ্র ও নৌশক্তি দৃঢ় করতে হবে।

সূত্র : কালের কন্ঠ

Related Articles