ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদের ঠোঁট ফুলে বেহাল দশা হয়েছে, যা দেখে তার ভক্তরা উদ্বিগ্ন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগের ফিলার্সের কারণে তার চেহারা একদম বদলে গেছে। একসময় বোটক্স ও ঠোঁটে ফিলার্স করেছিলেন বলে জানান উরফি। এবার সেই ফিলার্স অপসারণের সিদ্ধান্ত নেন এবং চিকিৎসকের মাধ্যমে ঠোঁটে সূচ ফুটিয়ে ফিলার্স সরানোর কষ্টকর প্রক্রিয়া গ্রহণ করেন। উরফি বলেন, তিনি আর মুখে ইনজেকশন দেবেন না, চিকিৎসকের পরামর্শেই ভবিষ্যতে পদক্ষেপ নেবেন। নিজের শারীরিক রূপ নিয়ে সবসময়ই খোলামেলা থাকায় তার ভক্তরা তার সততার প্রশংসা করেছেন।
সূত্র : কালের কন্ঠ
