Falcon Feed

আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা

আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার সহায়তার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দলটির আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে এ ঘোষণা দেন। তিনি দেশের সব চিকিৎসকদের আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, মানবতার পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সোমবারের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে। জামায়াতের এ মানবিক সহায়তা দেশব্যাপী আলোচিত হয়েছে।

সূত্র : আমার দেশ

Related Articles