Falcon Feed

গাইবান্ধার থানায় ছুরিকাঘাত: এএসআই মহসিন আহত, হামলাকারী পলাতক

গাইবান্ধার থানায় ছুরিকাঘাত: এএসআই মহসিন আহত, হামলাকারী পলাতক

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে ছুরি হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনায় এএসআই মহসিন আলী আহত হন। তার কপাল ও আঙুলে ছুরির আঘাত লাগে। জানা যায়, ওই রাতে একটি স্থানীয় বিরোধ মীমাংসার সময় ২৫-৩০ বছর বয়সী এক যুবক থানায় ঢুকে কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পুকুরে ঝাঁপ দিলেও পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজ করেও তাকে পায়নি। ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন। রংপুর থেকে ডুবুরি এসে শুক্রবার উদ্ধার অভিযানে অংশ নেবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles