Falcon Feed

বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের জামা খোলালো হরিয়ানা পুলিশ, মমতার ক্ষোভ

বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের জামা খোলালো হরিয়ানা পুলিশ, মমতার ক্ষোভ

ভারতের হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে কয়েকজন বাংলাভাষী যুবককে থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খুলে পরিচয় যাচাই করেছে পুলিশ—এমন অভিযোগ উঠেছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা শ্রমিকদের ১৮ জুলাই রাতে তুলে নিয়ে যাওয়া হয় এবং ১২ ঘণ্টা আটকে রাখা হয় বাদশাপুরের ডিটেনশন সেন্টারে। হরিয়ানা পুলিশ এসব অভিযোগ অস্বীকার করলেও, যুবকরা জানিয়েছে, পরিচয়পত্র দেখিয়েও তাদের ‘বাংলাদেশি’ বলা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, হরিয়ানা সরকার বাংলার ৫২ জন শ্রমিকের তালিকা পাঠিয়েছে। একইভাবে তামিলনাড়ুতে মুর্শিদাবাদের ৪ যুবককে বাংলায় কথা বলার কারণে মারধরের অভিযোগও উঠে এসেছে।

সূত্র : আমার দেশ

Related Articles