Falcon Feed

ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা উচিত, রাশিয়ার সঙ্গে নয়: ট্রাম্পের উপদেষ্টা নাভারো

ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা উচিত, রাশিয়ার সঙ্গে নয়: ট্রাম্পের উপদেষ্টা নাভারো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কড়া সমালোচনা করেছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে তিনি ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেছেন, ভারতকে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে হবে, রাশিয়ার সঙ্গে নয়।

নাভারো বলেন, মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে হাত মেলাতে দেখা সত্যিই হতাশাজনক। তিনি আশা প্রকাশ করেন, ভারত দ্রুত বুঝবে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। এর আগে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে, নাভারো নিয়মিতই নয়াদিল্লির রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। তার অভিযোগ, এই তেল ব্যবসা ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালিয়ে যেতে অর্থায়ন করছে।

নাভারো ভারতকে ‘ক্রেমলিনের লন্ড্রোম্যাট’ বলেও অভিহিত করেছেন। তার দাবি, ভারতীয় রিফাইনারিগুলো সস্তায় রুশ তেল কিনে, তা প্রক্রিয়াজাত করে, প্রিমিয়াম দামে রপ্তানি করছে। এছাড়া, তিনি ভারতকে ‘শুল্কের মহারাজা’ আখ্যা দিয়ে বলেন, বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে ভারতের শুল্কই সবচেয়ে বেশি। তিনি অভিযোগ করেন, নয়াদিল্লি এই বাস্তবতাকে স্বীকার করতেও অনীহা দেখাচ্ছে।

ভারতের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, সস্তা দামে রাশিয়ার তেল আমদানি দেশের জ্বালানি খরচ কমাতে ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয়। তারা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে।

ঐতিহাসিকভাবে ভারত রুশ তেলের বড় ক্রেতা ছিল না। দেশটি মূলত মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল ছিল। তবে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এবং জি-৭ দেশগুলো রুশ তেলের দামে সীমা বেঁধে দেওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। এই কাঠামোর মাধ্যমে ভারত সস্তা দামে রুশ কার্গো সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে নয়াদিল্লি নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাশিয়ার সঙ্গে আমদানি বাড়ালেও,

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles