Falcon Feed

মাত্র ১৩,৪৮৬ টাকায় এয়ার এরাবিয়ার আর্লি বার্ড অফার, এক মিলিয়ন সিটে সুযোগ

মাত্র ১৩,৪৮৬ টাকায় এয়ার এরাবিয়ার আর্লি বার্ড অফার, এক মিলিয়ন সিটে সুযোগ

যাত্রীদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে স্বনামধন্য এয়ারলাইনস **এয়ার এরাবিয়া**। সংস্থাটি ঘোষণা করেছে বিশেষ **আর্লি বার্ড প্রমোশন**, যেখানে এক মিলিয়ন সিট বুক করা যাবে মাত্র **১৩,৪৮৬ টাকা থেকে শুরু করে**। এই অফারটি পাওয়া যাবে **২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৫** পর্যন্ত বুকিংয়ের জন্য। ভ্রমণ কার্যকর থাকবে **১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ অক্টোবর ২০২৬** পর্যন্ত।অফারটির আওতায় বাংলাদেশ থেকে দুবাইয়ের নিকটবর্তী **শারজাহ ও আবুধাবি বিমানবন্দরে** সরাসরি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, যাত্রীরা এখান থেকে জার্মানি, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, মিশর, ইতালি, পোল্যান্ড, গ্রিস, রাশিয়া, অস্ট্রিয়া, আজারবাইজানসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।এয়ার এরাবিয়া বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিশরে অবস্থিত পাঁচটি কৌশলগত হাব থেকে ২০০টিরও বেশি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এর ফলে বাংলাদেশি যাত্রীদের জন্য আরও বেশি সংযোগ, আরামদায়ক ভ্রমণ ও সাশ্রয়ী মূল্যে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।চট্টগ্রাম ও ঢাকায় থেকে শারজাহ ও আবুধাবি গামী সরাসরি ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা সহজে ট্রানজিট সুবিধা পেয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, সময়নিষ্ঠতা ও যাত্রী-স্বাচ্ছন্দ্যের কারণে এয়ার এরাবিয়া ইতোমধ্যেই যাত্রীদের আস্থা অর্জন করেছে।এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণকারীদের জন্য এটি একটি সাশ্রয়ী সুযোগ, যেখানে সীমিত সময়ের মধ্যে বুকিং নিশ্চিত করে কম খরচে আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া সম্ভব। অফারটি মূলত দীর্ঘ সময়ের ভ্রমণ পরিকল্পনাকারী এবং বাজেট-সচেতন যাত্রীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হবে।ভ্রমণ-প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি সোনালী সুযোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বুক করতে পারলে বাংলাদেশি যাত্রীরা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু জনপ্রিয় গন্তব্যে যেতে পারবেন অল্প খরচে এবং সহজ সংযোগে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles