Falcon Feed

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন, বাড়ছে ক্যারিবিয়ান উত্তেজনা

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন, বাড়ছে ক্যারিবিয়ান উত্তেজনা

ক্যারিবিয়ান সাগরে ধারাবাহিক সামরিক তৎপরতার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এখনো ওয়াশিংটন থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে— যুক্তরাষ্ট্র বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে।শুক্রবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধজাহাজ ফোর্ট–কে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশলের নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।সিএনএন জানায়, পরিকল্পিত এই হামলার মূল লক্ষ্য হবে ভেনেজুয়েলার মাদক উৎপাদন ও চোরাচালান অবকাঠামো ধ্বংস করা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে এবং দেশটির অভ্যন্তরে সিআইএ-কে গোপন অভিযান চালানোর অনুমতিও দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং এখন সম্ভাব্য সামরিক হুমকি— সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র আবারও লাতিন আমেরিকায় তার প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।তবে সরাসরি হামলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সমাধানের পথ বেছে নেবে নাকি সামরিক পদক্ষেপে নামবে— তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা-কল্পনা। লাতিন আমেরিকার দেশগুলো ইতিমধ্যে এই সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা বিপর্যস্ত করতে পারে এবং মানবিক সংকট আরও তীব্র করবে।এদিকে, ভেনেজুয়েলা সরকারও সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং দেশটির জনগণকে সম্ভাব্য হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র : যমুনা টিভি

Related Articles