Falcon Feed

জর্জিয়ায় অবৈধভাবে ২ কেজি ইউরেনিয়াম কেনার চেষ্টায় তিন চীনা নাগরিক গ্রেফতার

জর্জিয়ায় অবৈধভাবে ২ কেজি ইউরেনিয়াম কেনার চেষ্টায় তিন চীনা নাগরিক গ্রেফতার

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অবৈধভাবে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম ক্রয়ের চেষ্টার অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। আটক ব্যক্তিরা রাশিয়ার মাধ্যমে প্রায় ২ কেজি ইউরেনিয়াম চীনে পাচারের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে জর্জিয়ার কর্তৃপক্ষ।জর্জিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার উপ-প্রধান লাশা মাগরাদজে এক বিবৃতিতে বলেন, “তিবিলিসিতে তিন চীনা নাগরিক অবৈধভাবে পারমাণবিক পদার্থ কেনার চেষ্টা করছিল। তারা প্রায় ৪ লাখ ডলার বিনিময়ে এই লেনদেন সম্পন্ন করতে চেয়েছিল।” তিনি আরও জানান, অপরাধচক্রটির অন্যান্য সদস্যরা চীন থেকে পুরো কার্যক্রম পরিচালনা করছিল।ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু, যা সাধারণত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তবে একই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। নিরাপত্তা সংস্থার মতে, ২ কেজি ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে বিধ্বংসী এবং এটি দিয়ে বড় শহর ধ্বংস করার মতো ক্ষমতাসম্পন্ন অস্ত্র তৈরি করা সম্ভব।তদন্ত সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সংগ্রহ ও পাচারের পরিকল্পনা করে আসছিল। তাদের মধ্যে একজন চীনা নাগরিক ভিসা নিয়ম ভঙ্গ করে জর্জিয়ায় অবস্থান করছিলেন এবং বিশেষজ্ঞদের সহযোগিতায় দেশজুড়ে তেজস্ক্রিয় পদার্থের উৎস অনুসন্ধান করছিলেন।অবশেষে নিরাপত্তা সংস্থার নজরদারিতে আসার পর, লেনদেনের পরিকল্পনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে কর্তৃপক্ষ সন্দেহভাজনদের নাম বা গ্রেফতারের সঠিক সময় প্রকাশ করেনি তদন্তের স্বার্থে।বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি আবারও সামনে উঠে এসেছে। ইউরেনিয়ামের অবৈধ বাজার নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে এটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও অস্ত্র ব্যবসার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র : যমুনা টিভি

Related Articles