Falcon Feed

শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও কুয়েট হামলার ভিডিও প্রদর্শনী

শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও কুয়েট হামলার ভিডিও প্রদর্শনী

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের হামলার প্রতিবাদে ভিডিওচিত্র প্রদর্শনী আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুয়েটে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে উত্তেজনার পর ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়, যাতে বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles