Falcon Feed

শান্তির বার্তা? ভারত-পাক ম্যাচের আগে ২২ বন্দি জেলে মুক্তি দিল পাকিস্তান

শান্তির বার্তা? ভারত-পাক ম্যাচের আগে ২২ বন্দি জেলে মুক্তি দিল পাকিস্তান

ভারত-পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তপ্ত সম্পর্কের মধ্যেও ক্রিকেট কখনো কখনো শান্তির বার্তা বহন করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক-ভারত ম্যাচের আগে পাকিস্তান এক অনন্য পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের জেলখানায় বন্দি ২২ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে দেশটি। পিসিবি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় এই জেলেদের আটক করা হয়েছিল। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্কও পিছু ছাড়ছে না। লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে ভুল করে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। তবে নাকভি দাবি করেছেন, এই আয়োজন সম্পূর্ণরূপে আইসিসির ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles