Falcon Feed

হলিউডে ইতিহাস গড়ার পথে লিসা, অস্কারের মঞ্চে প্রথম কে-পপ তারকা

হলিউডে ইতিহাস গড়ার পথে লিসা, অস্কারের মঞ্চে প্রথম কে-পপ তারকা

লিসা অস্কারের মঞ্চে পারফর্ম করা প্রথম কে-পপ তারকা হতে চলেছেন, যা তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক। তিনি নতুন গান ‘বর্ন অ্যাগেইন’-এর পরিবেশনা করবেন, যেখানে তার সঙ্গে থাকবেন দোজা ক্যাট ও রে-ও। গানটি তার আসন্ন একক স্টুডিও অ্যালবাম ‘অলটার’-এর অংশ, যা ইতোমধ্যে বিলবোর্ড চার্টে জায়গা করে নিয়েছে। পাশাপাশি, লিসা অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস সিজন ৩’-এর মাধ্যমে। ভক্তরা তার ন্যাচারাল অভিনয় ও সংগীত ক্যারিয়ারের উত্থান নিয়ে উচ্ছ্বসিত। ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার ২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে, যেখানে লিসার পারফরম্যান্স নিয়ে সবার প্রত্যাশা তুঙ্গে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles