Falcon Feed

নিজে থেকেই মাঠ ছাড়লেন ঈশান, রিপ্লেতে ধরা পড়লো ব্যাটেই লাগেনি বল!

নিজে থেকেই মাঠ ছাড়লেন ঈশান, রিপ্লেতে ধরা পড়লো ব্যাটেই লাগেনি বল!

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাই ম্যাচে এক অদ্ভুত ঘটনার জন্ম দেন ঈশান কিষাণ। দীপক চাহারের একটি বল লেগ গ্ল্যান্স করে উইকেটকিপারের কাছে গেলে আবেদন ছাড়াই নিজে থেকেই সাজঘরে ফিরে যান ঈশান। আম্পায়ারও তখন আউট দেননি। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটেই লাগেনি! প্রাক্তন ওপেনার বীরেন্দর শেবাগ একে “ব্রেন-ফেড মুহূর্ত” বলে অভিহিত করেছেন। ম্যাচে হায়দরাবাদ মাত্র ১৪৩ রান তোলে, মুম্বাই তা টপকে যায় ৪.২ ওভার হাতে রেখেই। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠেছে মুম্বাই, আর হায়দরাবাদ নেমে গেছে নবম স্থানে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles