পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী রবিবার ঢাকা সফরে আসার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাস জানায়, “অপ্রত্যাশিত পরিস্থিতির” কারণে এই সফর সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুই দেশের মধ্যে ১৩ বছর পর এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হওয়ার কথা ছিল, যেখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা ছিল। সফরের নতুন তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।এর আগে সফরটি নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগ প্রস্তুতিও নিচ্ছিল। পরিস্থিতির এমন মোড় নেওয়ায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
