শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা-বহির্ভূত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এসব কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে এবং শারীরিক-মানসিক ক্ষতির মুখে পড়ছে। ফলে অভিভাবকদের মাঝেও উদ্বেগ তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য। শ্রেণিমুখী পরিবেশ গড়ে তুলতে অভিভাবকদেরও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
