সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে মুফতি ড. এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, আলেম-ওলামাদের বাদ দিয়ে কোনো জাতীয় সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনকে ‘ধর্মবিরোধী’ ও ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা বাতিল এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, ব্ল্যাসফেমি আইন পাস এবং ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। তিনি আরও বলেন, হেফাজত রাজনীতি করবে না, তবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে। মহাসমাবেশে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পুনর্বহাল, শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচার এবং ভারতে ও ফিলিস্তিনে মুসলিম নিপীড়ন বন্ধের দাবিও জানানো হয়।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
