পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে সোমবার রাতে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সংঘাত নয়, শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায় ঢাকা। পাকিস্তান এই অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে অবহিত করতে ফোন করেছিল, কোনো সমর্থন বা প্রতিক্রিয়া চায়নি। উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে দুই দেশই একমত। ভারতের সঙ্গে বার্তা শেয়ার প্রসঙ্গে তৌহিদ জানান, প্রয়োজন হলে একই বক্তব্য দিল্লিকেও জানাবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে একসাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন দুই দেশের নেতারা।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
