Falcon Feed

অপারেশন সিন্দুর’ বনাম ‘বানিয়ান মারসুস’: যুদ্ধের দ্বারপ্রান্তে উপমহাদেশ

অপারেশন সিন্দুর’ বনাম ‘বানিয়ান মারসুস’: যুদ্ধের দ্বারপ্রান্তে উপমহাদেশ

ভারত ও পাকিস্তান একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তীব্র সামরিক সংঘাতে জড়িয়েছে। ভারত তাদের ‘অপারেশন সিন্দুর’ এর আওতায় পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, যার মধ্যে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি অন্যতম। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ চালু করে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইসলামাবাদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ৩২টি ভারতীয় বিমানবন্দর থেকে বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। পাকিস্তানও সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার সূত্র ধরে এ উত্তেজনা শুরু হয়, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles