রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলে রোমাঞ্চকর জয়ে বার্সেলোনার নায়ক হয়ে উঠেছেন মাত্র ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। পুরো ৯০ মিনিট দুর্দান্ত খেলে দলকে ভরসা জুগিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচে বার্সার ৯টি লক্ষ্যে শটের মধ্যে ৫টিই ছিল ইয়ামালের, সঙ্গে ছিল সর্বোচ্চ ৪টি ড্রিবল। হান্সি ফ্লিকের দল মৌসুমের সব এল ক্লাসিকো জিতে ঘরোয়া ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে। বার্সার এখন প্রয়োজন মাত্র ২ পয়েন্ট অথবা রিয়ালের হার। কোচ হান্সি ফ্লিক ইয়ামালের প্রশংসায় বলেন, বয়স কম হলেও ওর মধ্যে বড় কিছু করার আত্মবিশ্বাস ও সামর্থ্য আছে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ১৭ বছর বয়সে এমন পারফরম্যান্স ‘উঁচু মানের’ বলেও উল্লেখ করেন তিনি।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
