মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৭ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। মামলায় শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়েছে। শিশুটি ৬ মার্চ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং ১৩ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। তদন্ত, মেডিকেল রিপোর্ট ও ২৯ জন সাক্ষীর জবানবন্দিতে তার অপরাধ প্রমাণিত হয়। মামলাটি দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হয়।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
